ইসি জানিয়েছে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যাবে: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩১| আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫০
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার হয়ে যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় জোটের বৈঠক শেষে এই তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিএনসিসিকে নির্বাচনে দায়িত্বে রাখার বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের দিন অপ্রত্যাশিত ঘটনা ঘটুক চাই না।

সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেন, আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে যাচ্ছি। কিছু নির্দিষ্ট অফিসারদের পরিবর্তনের বিষয়ে কমিশনকে জানিয়েছি। আশাকরি দ্রুত ফলাফল পাবো।

প্রশাসনিক রদ বদলের ক্ষেত্রে একটি দলকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা অস্বাভাবিক আচরণ করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজার সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা