সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫২

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ১৩তম সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এই ভাষণ প্রদান করা হবে।
ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












