হাসনাত আবদুল্লাহর আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক প্রতীকের প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪২| আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৬
অ- অ+

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তিনি এ ঘোষণা দেন।

এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হয়। এতে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে। পরে জোটগত সিদ্ধান্তে ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীনকে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতা-কর্মীরা তার পক্ষে মাঠে সক্রিয় ছিলেন।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে জসিমউদ্দীন অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনেও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, তার এজেন্টদের কয়েকটি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে।

রেজাউল করিম অভিযোগ করেন, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। তিনি অবিলম্বে নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা