গ্যাস সংকটে ভোগান্তি বাড়বে: জরুরি বার্তা তিতাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩
অ- অ+

এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ রবিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস।

বার্তায় বলা হয়েছে, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

এ ঘটনায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘বাড়তি অর্থ আদায়ের’ প্রাথমিক তথ্য পেয়েছে দুদক
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২