হাসপাতালে চিকিৎসাধীন ডা. রফিককে দেখতে গেলেন বিএনপি মহাসচিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৪
অ- অ+

শারীরিক অসুস্থতার কারণে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে দেখতে সোমবার হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ডা. রফিকূল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি রাতে তীব্র মাথাব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে এমআরআই, সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়।

চিকিৎসা তদারকির জন্য দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে গতকাল ১৫ ফেব্রুয়ারী একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হচ্ছে এবং ফলাফল পাওয়ার পর রোগের পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। চিকিৎসকদের মতে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

ডা. রফিকূল ইসলাম ও তাঁর পরিবার দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা