তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৯
অ- অ+

আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের প্রাক্কালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার গুলশান বিএনপির চেয়ারম্যান অফিসে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

তারা আশা করেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে আপনার নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক। আপনার সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সেই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনাও করেন তারা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর পরপরই শপথ নেবে তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা