বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৪
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শপথ অনুষ্ঠানের আগে এবং চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, যা এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। দ্বিতীয় বৃহত্তম দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে অবস্থান করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন।

সংসদীয় প্রথা অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই প্রথমে পড়ানো হয়। এই শপথগ্রহণের মাধ্যমে দেশের নতুন সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং জাতীয় সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের বিরুদ্ধে ‘বাড়তি অর্থ আদায়ের’ প্রাথমিক তথ্য পেয়েছে দুদক
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২