প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিনিয়র মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ
ঢাকা টাইমস ডেস্ক
প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১০

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট অর্থপোডিক চিকিৎসক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (প্রেষণ-১) মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













