প্রেস উইং প্রত্যাহার করে একপ্রকার অবরুদ্ধ রাখা হয়েছিল রাষ্ট্রপতিকে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯
অ- অ+

অন্তর্বর্তী সরকারের সময় বঙ্গভবনে কার্যত ‘প্রেস শূন্যতা’ তৈরি হয়েছিল বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার দাবি, প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া এবং আনুষ্ঠানিক যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার মাধ্যমে তাকে একপ্রকার অবরুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল।

সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নির্দেশে বঙ্গভবনের প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারিকে প্রত্যাহার করা হয়। এমনকি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা দুই ফটোগ্রাফারকেও সরিয়ে নেওয়া হয়। এর ফলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে কোনো প্রেস রিলিজ দেওয়া সম্ভব হয়নি।

রাষ্ট্রপতির ভাষ্য, আমরা এখান থেকে কোনো প্রেস রিলিজ দিতে পারতাম না। বাংলাদেশের ক্রিকেট দল কোথাও জিতলে অভিনন্দন বার্তাও পাঠাতে পারিনি। পুরো প্রেস উইং একদম নিল করে দেওয়া হয়েছিল।

তিনি জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সৌজন্য সাক্ষাতে এলে তার ছবি কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই নাকি প্রেস উইং সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। রাষ্ট্রপতির দাবি, এ সিদ্ধান্তের আগে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

রাষ্ট্রপতি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে তার ছবি ও বাণী প্রকাশের রেওয়াজও বন্ধ করে দেওয়া হয়। “ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে, কিন্তু আমার বাণী দেওয়া হয়নি,”—বলেন তিনি।

তার অভিযোগ, তাকে জনসমক্ষে ‘এক্সপোজার’ থেকে দূরে রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল। এমনকি ক্যাবিনেট সেক্রেটারি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও ফলপ্রসূ হয়নি বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২