সিয়ামের রাক্ষস-এ চমক বলিউডের নাতালিয়া জানোসজেক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৭:৪৩| আপডেট : ১০ মার্চ ২০২৬, ১৭:৫২
অ- অ+

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা দর্শকপ্রতীক্ষিত সিনেমা ‘রাক্ষস’। ইতোমধ্যে শ্রীলঙ্কার পর ভারতে সিনেমাটির শুটিং শেষ করে ঢাকায় ফিরেছে ‘রাক্ষস’ টিম। বর্তমানে ছবিটির ট্রেলার প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্মাতা মেহেদি হাসান হৃদয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমাটির একটি আইটেম গানের স্থিরচিত্র। সেটার সূত্র ধরে গুঞ্জন উঠে গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন।

বিষয়টি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাতালিয়া জানোসজেকের পারফর্ম করার বিষয়টির সত্যতা সম্পর্কে জানান।

মেহেদি হাসান হৃদয় বলেন, ‘মুম্বাইতে গানটির শুটিং হয়েছে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।’

নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

এদিকে ‘রাক্ষস’এর আইটেম গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে আচেন কণ্ঠশিল্পী দোলা। এর কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।

রাক্ষস সিনেমাটি পরিচালক মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা। এটি মূলত প্রেমের গল্প। সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামাও। ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সমন্বয়ক হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী ও হামলাকারী কে? যা জানা গেল
ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত
খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেপ্তার