‘রাক্ষস’-এর প্রথম পোস্টার প্রকাশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৬:৩৭
অ- অ+

একটি চেয়ারে বসে আছেন সিয়াম আহমেদ। পায়ের উপর পা তোলা, ঠোঁটে সিগারেট, বা হাতে রক্তমাখা চাপাতি। তার মুখ, জামায় রক্তে ভরা। চেয়ারের চারপাশে অনেকগুলো মৃতদেহ। তাদের উপরে গোলাপের বৃষ্টি পড়ছে। সিয়ামের মাথার উপরে লাল রঙে ‘রাক্ষস’-এর টাইটেল লোগো। এমনটা দেখা গেছে এবারের ঈদের আকাঙ্খিত ছবি ‘রাক্ষস’-এর প্রথম পোস্টারে।

বৃহস্পতিবার দুপুরে পোস্টারটি প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটিতে সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।

শাহরিন আক্তার সুমি বলেন, অনেক দিন ধরে পর্দায় ক্রেজি লাভ স্টোরি দেখা যায় না। ‘রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। আমাদের বিশ্বাস ছবিটি এবারের ঈদে দর্শক পছন্দের শীর্ষে থাকবে।

রিয়েল এনার্জির প্রযোজনায় এর আগে ‘বরবাদ’ নির্মিত হয়েছিল। ‘বরবাদ’-এর চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে— বলে জানান সুমি।

ছবিটির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

শুধু নাতালিয়া নয়, ছবিটিতে আরও অনেক চমক রয়েছে বলে জানালেন প্রযোজক সুমি। খুব শিগগিরই ছবিটি সেন্সরেও জমা পড়বে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সমন্বয়ক হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী ও হামলাকারী কে? যা জানা গেল
ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত
খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেপ্তার