ঈদের দিনে ঢামেক থেকে শিশু অপহরণ, র‍্যাবের অভিযানে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৬, ২৩:৩১
অ- অ+

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত দুই বছর বয়সী শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। এ ঘটনায় মূল অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এ তথ্য জানান। এসময় র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে মা ও খালার সঙ্গে অসুস্থ নানাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ আসে শিশু কাজী ফুজাইল। দুপুর আনুমানিক ২টা ৫৮ মিনিটে শিশুটিকে আর খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং অগ্রিম ৫০ হাজার টাকা দিতে বলা হয়।

ঘটনার পর শিশুটির বাবা মো. মাজহারুল ইসলাম শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর র‍্যাব-১০ ঘটনাটি জানার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার ভোর রাত ২টা ৫০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে অপহরণকারী এম এম তানভীর (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে অপহৃত শিশু কাজী ফুজাইলকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত তানভীর ঈদের দিন দুপুরেই হাসপাতাল থেকে শিশুটিকে অপহরণ করে এবং পরে মুক্তিপণ দাবি করে। শিশুটি কান্নাকাটি করলে তাকে খেলনা ও খাবার দিয়ে শান্ত রাখার চেষ্টা করত এবং দ্রুত মায়ের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিত।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমি আমার মতোই থাকতে চাই
পুলিশে শূন্য পদে আগে ২৮-২৯তম বিসিএসের কর্মকর্তাদের পদায়ন জরুরি
আজ কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের ৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা