ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১২:১১
অ- অ+

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ঈদের ছুটি শেষে মাননীয় প্রধানমন্ত্রী সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে এসেছেন। সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বেরুন।

অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাফতরিক কাজ শুরু করেন।

বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মূখ সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊধর্বতন কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীর সাথে ঈদের কুশল বিনিময় করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

দিনের কর্মসূচিতে ছিলো আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কৃষ্ণা শ্রীনিবাসন।

এই সময়ে অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি