জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন

জ্বালানি তেল বিপণনের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন সময় অনুযায়ী, সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত তেল পাবেন ডিলাররা।
শুক্রবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিপিসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালনি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী বিদ্যমান ফিলিং স্টেশন, প্যাক্ড পয়েন্ট ডিলার ও পাম্পসমূহে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতকল্পে বিপিসি'র অধীনস্থ কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময় অনুযায়ী প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭ টা থেকে এবং শেষ হবে বেলা ৩টায়।
এমতাবস্থায়, বর্ণিত সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করে বিপিসি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































