গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে: মির্জা ফখরুল

জাতীয় সংসদে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়নের নামে ফ্যাসিবাদি সরকার মেগা প্রজেক্টে চরম দুর্নীতি করেছে। অন্তর্বর্তী সরকারের সময়ও উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ফান্ড নিয়েছেন। কিন্তু উত্তরাঞ্চল বঞ্চিতই রয়ে গেছে।
তিনি আরও বলেন, দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আগামী দিনে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












