ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে এক লাফে তেলের দাম বাড়াল ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৬, ১৫:৪৯
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। প্রত্যাশিত স্বস্তির পরিবর্তে তার বক্তব্য বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক তেলবাজারে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ভাষণের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতি ব্যারেল ১০৬ ডলারে লেনদেন হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে এমন কোনো সুনির্দিষ্ট আশ্বাস ছিল না যা কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থা নিরসন করতে পারে। এটিই বিশ্ববিজারে তেলের দাম বাড়ার একটি বড় কারণ হতে পারে।

বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ পারস্য উপসাগরের সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। বর্তমানে ইরান এই জলপথটি কার্যত অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে স্পষ্ট করে দিয়েছেন, যেসব দেশের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন রয়েছে, এই জলপথ সচল রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে।

ইরানের এই অবরোধের ফলে জ্বালানি তেলের বাজার এখন চরম অস্থিতিশীল অবস্থায় রয়েছে। বর্তমান দাম ইরান-সংকট শুরুর আগের তুলনায় অনেক বেশি, এবং সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা