মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৬, ১৪:০১
অ- অ+

মিয়ানমারের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দেশটির রাজধানী নেপিডোতে তৃতীয় জাতীয় সংসদপিদাইংসু হলুত্তাওএর নিয়মিত অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটের ফলাফলে দেখা যায়, নির্ধারিত তিনজন ভাইস-প্রেসিডেন্টের মধ্যে ৪২৯টি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।

আল জাজিরার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে আরও দুজন ভাইস-প্রেসিডেন্ট প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে নিউ ১২৬ ভোট পেয়ে ভাইস-প্রেসিডেন্ট- নির্বাচিত হন আর দাও নান নি নি আয়ে ২৯ ভোট পেয়ে হন ভাইস প্রেসিডেন্ট-২।

মিয়ানমারের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট ভাইস-প্রেসিডেন্টদের পদের মেয়াদ বছর। এই নির্বাচনের মাধ্যমে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং প্রজাতন্ত্রের মিয়ানমার ইউনিয়নের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

তাতমাদো বা মিয়ানমার সেনাবাহিনীর প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর এখন তিনি সাংবিধানিকভাবে দেশটির শীর্ষ বেসামরিক পদের অধিকারী হলেন।

৬৯ বছর বয়সী এই জেনারেল ২০২১ সালে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সরকারের বিরুদ্ধে এক সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। সে সময় তিনি সু চি-কে গ্রেপ্তার করে বন্দি করেন। এই ঘটনার প্রতিবাদে মিয়ানমারজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তীতে সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দেশব্যাপী এক সশস্ত্র গণপ্রতিরোধে রূপ নেয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা
হুতিদের দখলে পেরিম দ্বীপ, সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার