প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৬ এপ্রিল) সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতের পর হুমায়ুন কবির জানান, বৈঠকে ভারতের হাইকমিশনারের সঙ্গে পাইপ লাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, আগামীকাল পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। পরবর্তী দু’দিন তিনি ও তার সফরসঙ্গী দিল্লিতে অবস্থান করবেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দেশের স্বার্থে সীমান্ত হত্যাসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা হবে।
(ঢাকাটাইমস/৬ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












