পহেলা বৈশাখে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:২৪
অ- অ+

পহেলা বৈশাখকে সামনে রেখে বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন অপো এ৬কে উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ডিভাইসটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই স্মার্টফোনটির অন্যতম আকর্ষণ ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা। এতে এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও এবং নাইট মোডসহ আধুনিক ফিচার যুক্ত রয়েছে, যা ব্যবহারকারীদের ফটোগ্রাফি অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে অপো এ৬কেতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম। এই প্রসেসরটি মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন ব্যবহারে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা নিশ্চিত করে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ব্যাটারি বিভাগে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার শক্তিশালী ব্যাটারি, যা দীর্ঘমেয়াদি পারফরম্যান্স দিতে সক্ষম। পাশাপাশি রিভার্স চার্জিং সুবিধা থাকায় এটি অন্য ডিভাইস চার্জ করতেও ব্যবহার করা যাবে।

ডিসপ্লের ক্ষেত্রে অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট স্ক্রিন, যা স্মুথ স্ক্রলিং ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়া দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য এতে ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এবং এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনির মতো প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬কের মাধ্যমে আমরা এমন একটি অভিজ্ঞতা দিতে চাই যা ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজনকে আরও সহজ ও সমৃদ্ধ করবে।”

পহেলা বৈশাখ উপলক্ষে ডিভাইসটি কিনলে ক্রেতারা ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। এছাড়া বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন উপহার জেতার সুযোগ রয়েছে। একই সঙ্গে টপ-আপ সুবিধার মাধ্যমে সর্বোচ্চ ২০ শতাংশ ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধাও পাওয়া যাবে।

ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট রঙে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের অপো এ৬কে দেশের বাজারে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ নিয়ে বিতর্ক, মমতা ব্যানার্জির বক্তব্যে তোলপাড়
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
Dhaka’s Rising Heat: A Crisis of Urban Planning
রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা