যুদ্ধবিরতির খবরে বিশ্ব বাজারে তেলের দামে পতন, শেয়ারবাজার চাঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩
অ- অ+

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের পতন হয়েছে। তেলের দাম কমে এসেছে এবং একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এ পরিবর্তন লক্ষ্য করা যায় বলে জানিয়েছে রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। একই সময়ে বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩৫ ডলারে।

বিশ্লেষকদের মতে, এই দামের পতনের পেছনে মূল কারণ হরমুজ প্রণালি পুনরায় চালুর সম্ভাবনা। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যার মাধ্যমে প্রতিদিন প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন হয়।

যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। তেলের দাম কমার পাশাপাশি বন্ডের দাম বেড়েছে এবং মার্কিন শেয়ারবাজারে শক্তিশালী উত্থান হয়েছে। বিনিয়োগকারীরা এটিকে সরবরাহ স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন, যা সাম্প্রতিক অস্থিরতার পর বাজারে স্থিতিশীলতা ফেরাতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে এই ঘোষণা আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে ইরানের তেলক্ষেত্রে হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ায় বিশ্ববাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছিল।

তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পতন সত্ত্বেও তেলের দাম এখনও ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় তুলনামূলকভাবে উচ্চ অবস্থানে রয়েছে, যা বাজারের ঝুঁকি পুরোপুরি কাটেনি বলেই ইঙ্গিত দেয়।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
রাত ২টায় মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-জাপান
বিমানবন্দর না, শপিংমল থেকে গ্রেপ্তার হন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
৮০তে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা