জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ১২ মে ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১২:০৩
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ ঘোষণা দেন ইসি সচিব আখতার আহমেদ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ এপ্রিল এবং ২২-২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। বাতিল হওয়া মনোনয়নের বিষয়ে আপিলের প্রক্রিয়া ২৬ এপ্রিল শুরু হয়ে ২৭ ও ২৮ এপ্রিল শেষ হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান দলগুলো: বিএনপি ও জোট পাচ্ছে ৩৬টি আসন, জামায়াত-এনসিপির জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন মিলিয়ে একটি আসন প্রার্থী করেছেন। এ ছাড়া রুমিন ফারহানা কোনো জোটের সঙ্গে সংযুক্ত নয়।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি