শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ, গুণগত শিক্ষাব্যবস্থা গড়ার পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২
অ- অ+

বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে এবং গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে। সে অনুযায়ী ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস বিতরণ করা হবে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণের জন্য স্কুল ফিডিং/মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করে প্রাথমিক, মাধ্যমিক ও সমমানের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকে বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিজিটাল বৈষম্য কমাতে ১,৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনন্য ‘এডু-আইডি’ প্রদান করা হবে।

মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। দেশের সব উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ, সব জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। ২,৩৩৬টি কারিগরি এবং ৮,২৩২টি মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৮০ দিনের মধ্যে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে।

মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসে শিক্ষার্থীদের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং এবং এআই-ভিত্তিক ডিজিটাল মার্কেটিংয়ে প্রশিক্ষণ প্রদান করবে।

(ঢাকাটাইমস/৮ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি