শিশু সুরক্ষায় সারা দেশে আবার হামের টিকাদান শুরু ২০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৬, ১৫:৫০
অ- অ+

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জাতীয় পর্যায়ে টিকাদান কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম।

জাতীয় সংসদে আজ বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, পূর্বঘোষিত ৩ মে’র পরিবর্তে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকারের হাতে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা মজুত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত ৫ এপ্রিল দেশের সব জেলা ও উপজেলায় একযোগে ৩ মে থেকে হাম-রুবেলা টিকাদান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’র উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ হিসেবে ৫ এপ্রিল থেকেই দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় পরীক্ষামূলকভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান কর্মসূচি জোরদার করে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বিশেষজ্ঞরা বলছেন, সময় এগিয়ে এনে টিকাদান শুরু করা হলে সংক্রমণ বিস্তার কমানো সহজ হবে এবং ঝুঁকিপূর্ণ শিশুদের দ্রুত সুরক্ষার আওতায় আনা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি