যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৬, ১৫:৫২
অ- অ+

ঈদে মুক্তির পর থেকে এখনও দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে রমরমা চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত ও রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।

রাত পোহালেই ১০ এপ্রিল থেকে আফরান নিশো, পূজা চেরি, চঞ্চল চোধুরী অভিনীত ‘দম’ আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের সাতটি শহরে মুক্তি পেতে যাচ্ছে।

সেখানেও বক্স অফিসে ‘ভালো সাড়া ফেলতে পারে’ এমন প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

তিনি বলেন, ‘আমরা দম নিয়ে ক্যাম্পেইন করছি। ইতোমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউইয়র্ক, লস এঞ্জেলেসে রিলিজ ভেবেছিলাম। কিন্তু দম নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।’

জানা গেছে, কুইনস (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোনিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলবে ‘দম’।

রাজ হামিদ বলেন, ‘বনলতার পরপরই দর্শক ‘দম’ দেখতে যাবে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল! কিন্তু আমরা প্রমোশন করে দেখেছি দম'’র রেসপন্স খুব ভালো। মুক্তির আগে অ্যাডভান্স টিকিট-ও ভালো।’

ধীরে ধীরে নর্থ আমেরিকা জুড়ে বাংলা সিনেমার অবস্থানে ভালো হচ্ছে জানিয়ে রাজ হামিদ বলেন, ‘এখানে তামিল কিংবা বলিউড সিনেমা একসঙ্গে দুটো ফাইট করে। বরবাদ, দাগি, জংলিও এভাবে চলেছিল। এবার বনলতার সঙ্গে দম চলবে। ধীরে ধীরে আমরা খুব ভালো অবস্থানের দিকে যাচ্ছি।’

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলানটা জুড়ে চলবে সিনেমাটি। রাজ হামিদ বলেন, ‘১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে।’

এদিকে, আগামী ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সারভাইবাল ও ইমোশন গল্পে নির্মিত ‘দম’ মফঃস্বল শহরে দর্শকদেরও হৃদয় নাড়া দেবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4