নিজ ক্যাম্পাসে মরণোত্তর সম্মাননায় হুমায়ূন ফরীদি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২
অ- অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয়েছে। বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬-এর প্রথম আসরে এ সম্মাননা প্রদান করা হয়।

তিন দিনব্যাপী এই আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন।

এবারের আয়োজনে মোট ১৮টি বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদি। তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং এখানকার নাট্যচর্চার মাধ্যমেই জাতীয় পর্যায়ে পরিচিতি পান।

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন, নাহার পুতুল ও অবন্তী সিঁথি।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও, মোস্তাফিজুর নূর ইমরানের ‘জ্বীনের বাচ্চাও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে আহমেদ হাসান সানির ‘সং ফ্রম দ্য সাউথ, ফজলে রাব্বির ‘দ্য ইটারনাল জার্নিও দেবাশীষ দাসের ‘দ্য ব্যালাড অব আ গিক

জাহাঙ্গীরনগর এডিশনবিভাগে পুরস্কৃত হয়েছে মানজুর আল হাসান ও নাবিল মাসতাফার ‘ইন্তেজার: প্রথম প্রহর, সাজ্জাদুল শুভর ‘হাফ টু ইনফিনিটিএবং নাসির খন্দকারের ‘দ্য হেইজ

উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4