বিয়ের খবর প্রকাশ করলেন জুবিন নটিয়াল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২৬, ১৬:০২
অ- অ+

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী জুবিন নটিয়াল অবশেষে নিজের ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভক্তদের সামনে তুলে ধরলেন। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন—গত বছরই তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।

সম্প্রতি ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জুবিন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। গত বছরই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের বিয়েকে লাইমলাইট থেকে দূরে রাখা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি যে বিয়ের মতো বড় এবং ব্যক্তিগত একটি বিষয় শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। হ্যাঁ, আমি গত বছরই বিয়ে করেছি।’

দেরাদুনের সন্তান জুবিন তার বিয়ের জন্য বেছে নিয়েছিলেন নিজের জন্মভূমি উত্তরাখণ্ডকে। তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে গিয়ে একবারে ঘরোয়া এবং সাদামাটা আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন তিনি। যেখানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।

গোপনীয়তার নেপথ্যে জুবিনের জীবনসঙ্গিনীর বিশেষ ভূমিকা রয়েছে। জুবিন জানান, তার স্ত্রী অত্যন্ত সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এবং সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকেন। তার কথায়, ‘আমার স্ত্রীর সারল্যই এর প্রধান কারণ। সে দেরাদুনের এক অতি সাধারণ পরিবারের মেয়ে এবং আমার ছোটবেলার বন্ধু।’

‘আমার পরিবার তাকে আগে থেকেই চিনত। আজকালের বিয়ের অনুষ্ঠানগুলো অনেক সময় বেশি জমকালো ও গোলমেলে হয়ে যায়, তাই আমরা চেয়েছিলাম অনুষ্ঠানটি খুব সাধারণ রাখতে।’

শৈশবের বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়া এই সম্পর্কটি শেষ পর্যন্ত পরিণতি পেয়েছে সামাজিকভাবেই। এদিকে জুবিন নটিয়াল ‘রাতাঁ লম্বিয়াঁ’, ‘লুট গায়ে’, কিংবা ‘তুম হি আনা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন। রোমান্টিক এবং সুফি ঘরানার গায়ক হিসেবে ভারতীয় সংগীত জগতে তিনি এখন অন্যন্য উচ্চতায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4