তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় ৫৪ আসামি গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা, ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার বিকালে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেপ্তার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
এরমধ্যে মোহাম্মদপুর থানায় ১৬ জন, আদাবর থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৭ জন, তেজগাঁও থানায় ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ ও হাতিরঝিল থানায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো-মো. গোলাম মোস্তগীর তিতাস (৪৫),
মমিনুল ইসলাম মিঠু (৩৩), মো. সাগর (২৫),
মো. পান্না প্রধান (৩২), মো. শাহীন (৩৪), মো. ইমরান ফকির (বয়স উল্লেখ নাই),মো. রুবেল হোসেন (বয়স উল্লেখ নাই),মো. হেলাল (৩৭),
রুবেল (২৭),মো. তাহমিদুল ইসলাম (৪০),মো. আমজাদ হোসেন (৪০),মো. হেলাল গাজী (৩০),মো. কাজিমুদ্দিন কাজল (৩৫),মো. হযরত আলী (৩০),মো. মিলন (২৫) ও মো. আকাশ মিয়া (২৪)।
আদাবর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো-মো. তারেক শরীফ (২৫),মো. সজিব(বয়স উল্লেখ নাই),মো. হৃদয় তানভীর (২৩),মো. সাজু মিয়া (৩৬) ও মো. আলমগীর (৪০)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো- মো. নয়ন (২০),
আব্দুল্লাহ আল মামুন (২৯), মোছা. রতনা (৩৫),মোছা. জেরিন (৩৫),মোছা. কুলসুম (৩০),মোছা. অছিয়া (৪০) ও মো. আবুল হাসনাত রিয়াত (১৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো-মো. হোসেন প্রঃ শাকিল (২৫) ও মো. মিলন (৩৪)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো-মো. ইমরান হোসেন মারুফ (২২), মো. রবিউল মিয়া (২২),মো. আশিকুর রহমান (৩০) ও মোছা. মালা বেগম (৩৬)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলো-শাকিল (২০),রাকিবুল হাসান রাকিব (২৬),রোমান খাঁন (২০),স্বপন ব্যাপারী (৩০),
মো. জাহাঙ্গীর হোসেন (৪৫),মো. নঞ্জু (৩৫),
মো. শহিদুল ইসলাম (২২),মো. রাব্বি (২১), মো. সজল হাওলাদার (২২),খায়রুল আলম মিলন (২৫),ইয়াছিন (২১),আরব শাহী আরমান (২৩),মো. শাহিন (১৮),মো. রাসেল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো. রুবেল ইসলাম (৩১),মো. আহাদ (১৮),মো. জোবায়ের ইসলাম (২১),মো. কালু বেপারী (৪০), মো. রফিকুল ইসলাম (৪২) ও মনির হোসেন দিদার (৩৮)।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































