প্রধানমন্ত্রীর বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৬, ১৯:১১
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটি।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রি পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভা কক্ষে এই সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গণি।

সাক্ষাতে স্কাউটসের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে স্কাউটসের কর্মপরিকল্পনা শুনেন এব তরুন প্রজন্মকে দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন।

সাক্ষাতে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ঢাকায় আন্তর্জাতিক স্কাউটস সম্মেলন অনুষ্ঠানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে স্কার্ফ পরিয়ে দেওয়া হয়।

বৈঠকে স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।

সাক্ষাতে শিক্ষামন্ত্রী আনহ এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণি, মূখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহসানুল হকসহ জাতীয় স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি