প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান আইজিপির

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি।এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
আইজিপি জানান, রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেম-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
এছাড়া হোটেল অকুপ্যান্সি ইনফরমেশন সিস্টেম নগরীর আবাসিক হোটেলগুলোতে অবস্থানরত অতিথিদের তথ্য ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও নিরাপদ করবে। এর ফলে অপরাধ প্রতিরোধ ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার হবে।
তিনি আরও বলেন, ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ জনগণ ও পুলিশের মধ্যে আধুনিক যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে। নাগরিকরা সহজেই বিভিন্ন সেবা গ্রহণ, অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহযোগিতা পেতে পারবেন, যা জনবান্ধব পুলিশিং গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকৃত অন্যান্য সফটওয়্যারের মধ্যে রয়েছে—ডিএমপি অনলাইন ট্রেনিং কোর্স, রেসিডেন্স অ্যালোকেশন সফটওয়্যার, লিগ ম্যানেজমেন্ট সফটওয়্যার, ট্রাফিক ডিউটি ডিস্ট্রিবিউশন সফটওয়্যার, এমপ্লয়ি পারফরম্যান্স ইভ্যালুয়েশন সফটওয়্যার এবং ট্রাফিক নিউজ আর্কাইভ।
আইজিপি বলেন, এসব উদ্যোগ পুলিশের প্রশাসনিক কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারের মাধ্যমে সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































