আ. লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্স রাজনৈতিক বিবেচনায় কিনা, যাচাই-বাছাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২৬, ১৪:০৪
অ- অ+

চব্বিশের ৫ আগস্টের পর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মামলা হয়েছে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, এসব মামলায় যারা প্রকৃত আসামি নয়, তাদের নাম প্রত্যাহার করে নেয়া হবে।

বুধবার জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জেলা পর্যায়ে এসব মামলার তালিকা চাওয়া হয়েছে। সরকার চায় এক মাসের মধ্যেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হওয়া এসব মামলার আসামিদের নাম প্রত্যাহার করতে।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেও যেসব হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে, স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয়ের মাধ্যমে তা প্রত্যাহারের উদ্যোগ নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২০০৯ সালের আগে এবং ২৪ সালের পরে লাইসেন্সকৃত যেসব অস্ত্র থানায় জমা আছে, তার কিছু ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগ আমলে ইস্যু করা অস্ত্রের লাইসেন্সগুলো রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে কিনা সেটিও যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি