সংখ্যালঘুদের ওপর নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, দেশে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন বরদাশত করা হবে না। প্রয়োজনে তিনি মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।
আজ সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
সংলাপে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল বক্তব্য দেন।
তিনি বলেন, ‘প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার-জুলুম-নির্যাতন সহ্য করব না।’
এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ হওয়ায় তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সেখানে সংখ্যালঘুদের আরও নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ভারতে কোনো ঘটনা ঘটলেই বাংলাদেশে একই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া যাবে না। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












