আলোচিত নতুন এসপি মাহবুব আলম যোগদানের আগেই প্রত্যাহার হলেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৬, ১০:৪৫
অ- অ+

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পাওয়া মোহাম্মদ মাহবুব আলম খানকে দায়িত্ব গ্রহণের আগেই প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এর আগে গত ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার পদে রদবদলের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মাহবুব আলম খানকে ফেনীর এসপি হিসেবে পদায়ন করা হয়। তবে পদায়নের পর থেকেই তার অতীত কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিশেষ করে দুটি হত্যা মামলার আসামি থাকার অভিযোগ সামনে আসার পর তার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে আইনগত চ্যালেঞ্জও আসে। গত ৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশনা চাওয়া হয়।

পরে বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে নতুন করে মূল্যায়নের পর তাকে ফেনীর এসপি পদ থেকে প্রত্যাহার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/১২ মে/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা