বিআরটিসির ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’ শুরু ২৩ মে, অগ্রিম টিকিট বিক্রি ১৭ মে থেকে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে প্রতিবারের মতো এবারও বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার বিআরটিসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মে থেকে বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ২৩ মে থেকে সারাদেশে চালু হবে ‘ঈদ স্পেশাল বাস সার্ভিস’।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদকে সামনে রেখে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসির বাস সার্ভিস পরিচালনা করা হবে বলেও জানানো হয়।
এতে যাত্রীসাধারণকে বিআরটিসির সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












