চাঁদাবাজি নিয়ে ঢাকাটাইমসে সংবাদের পর গ্রেপ্তার, এবার দলীয় পদ গেল স্বেচ্ছাসেবক দল নেতা মানিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৭:১৮| আপডেট : ১৪ মে ২০২৬, ১৭:২৯
অ- অ+

ঢাকার যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিকের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পাঠকপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ঢাকাটাইমসে গত ২৫ এপ্রিল ‘‘সায়েদাবাদে মানিক চক্রের দাপট: অভিযোগে মামলা-জিডি, নেই প্রতিকার’’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর আত্মগোপনে চলে যান মানিক। পরে ৮ মে আইনশৃঙ্খলাবাহিনী তাকে গ্রেপ্তার করে।

এদিকে মানিকের দলীয় পদ স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের সিদ্ধান্তক্রমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিন মানিকের পদ স্থগিত করা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আলাউদ্দিন মানিক এলাকায় চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য, দলীয় প্রভাব খাটিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

ঢাকা টাইমসের অনুসন্ধানে বলা হয়, আলাউদ্দিন মানিক তার ভাই বিল্লাল ওরফে ‘হাইড্রোলিক বিল্লাল’, সুমন ও রোমানকে নিয়ে সায়েদাবাদ এলাকায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। পরিবহন ও গাড়ির যন্ত্রাংশ ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ওই চক্রের আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে।

সায়েদাবাদ এলাকায় তাদের ‘শফি মটরস’ নামে একটি গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। অভিযোগ রয়েছে, তারা অতিরিক্ত দামে নিম্নমানের যন্ত্রাংশ বিক্রি করতেন। পাশাপাশি তাদের দোকান থেকে মালামাল কিনতে অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট বাস কাউন্টারে হামলা ও স্টাফদের মারধরের ঘটনাও ঘটত।

এদিকে, সম্প্রতি সরকারের নির্দেশনায় বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীতে চাঁদাবাজদের যে তালিকা প্রস্তুত করেছে, সেই তালিকাতেও আলাউদ্দিন মানিকের নাম ছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা