ঈদে ছুটি নেই যাদের, জেনে নিন কোন খাতে কতদিন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৬, ১৮:১৯
অ- অ+

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির আওতার বাইরে থাকবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তবে জরুরি পরিষেবাসংশ্লিষ্ট খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগ।

ছাড়া এসব খাতের সঙ্গে সম্পৃক্ত যানবাহন কর্মীরাও ছুটি পাবেন না বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসপাতাল জরুরি চিকিৎসাসেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন।

জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসও প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে বলে জানিয়েছে সরকার।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক পৃথক নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এদিকে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা অন্যান্য প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে দেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি