হামে প্রায় ৫০০ শিশুর মৃত্যু, দায়ীদের বিচারের দাবি সাইফুল হকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ২০:২২
অ- অ+

দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে তিনি হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে কিনা তা দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে পার্টির মুখপত্র ‘জনগণতন্ত্র’-এর কার্যালয়ে আয়োজিত শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, হামজনিত অসুখ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো জটিলতা কীভাবে হাম আক্রান্ত শিশুদের মৃত্যুকে ত্বরান্বিত করছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।

তিনি বলেন, “প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে। হামের টিকা আমদানি ও চিকিৎসা ব্যবস্থাপনায় যদি বিগত অন্তর্বর্তী সরকারের কোনো অবহেলা থেকে থাকে, তাহলে তা নির্দিষ্টভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।”

বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, হামে আক্রান্তদের চিকিৎসা ও মৃত্যুর ঘটনায় বর্তমান সরকারের কতটুকু দায় রয়েছে, সেটিও স্পষ্ট করা প্রয়োজন।

আগামী জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, গরিব ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ, আউয়াল মাহমুদ এবং মোহাম্মদ হানিফ।

কর্মশালায় পার্টি সদস্যদের শিক্ষা বিষয়ক সিলেবাস ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি