আহত চিকিৎসক নাসিরের পাশে জেআরএফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৬, ২১:১৯
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের নির্দেশে জিয়াউর রহমান ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আহত চিকিৎসক ডা. নাসির আহমেদ-কে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যান ডা. ডোনার।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শরীয়তপুর সদর হাসপাতালে আহত ডা. নাসির আহমেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া এবং তার চিকিৎসা ও সার্বিক সহযোগিতার বিষয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

এসময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার আহত চিকিৎসকের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা. জহিরুল ইসলাম শাকিল, প্রকৌশলী মো. মাহবুব আলম, অধ্যাপক ড. আব্দুস সালাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, ডা. আবুল কেনান, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. আশফাক নবী কনক, ডা. জুবায়ের আবেদিন জিসান, ডা. সুমন, ডা. মেশকাত, ডা. শুভ ও ডা. রাসেল।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, আহত চিকিৎসকের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় জিয়াউর রহমান ফাউন্ডেশন সার্বিকভাবে পাশে থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি