সুন্দরবনে গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ, এলাকায় উত্তেজনা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২৬, ১৭:২৮
অ- অ+

সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় কাঁকড়া ধরার প্রস্তুতিকালে এক জেলে বন বিভাগের একটি টিমের ছোড়া গুলিতে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিহত জেলের নাম আমিনুর রহমান (৪৫)

সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ওই জেলের সঙ্গীরা। আমিনুর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নম্বর সোরা এলাকার বাসিন্দা।

সহযোগী জেলেদের দাবি, তারা সুন্দরবনের শতমুখি খালে কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন সময় বনবিভাগের খুলনা স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তাদের কাছে যাওয়ার জন্য ডাকেন জেলেরা না গেলে বন বিভাগের সদস্যরা গুলি ছোড়েন।

এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান সঙ্গী জেলেরা

জেলেরা দাবি করেন, ১৩ মে তারা সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি (পাস) নিয়ে প্রবেশ করেন। রবিবার রাতে ঘুমিয়ে পড়ার পর বাতাসের কারণে তাদের নৌকা ভেসে অভয়ারণ্য এলাকায় চলে যায়। আজ সকালে সেখান থেকে ফেরার পথে বনরক্ষীরা তাদের আটক করেন।

বন বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে সেখানে বনবিভাগ, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়

বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, তিনি ইতোমধ্যে খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানাকে বিষয়টি অবহিত করেছেন

চেয়ারম্যান আরও বলেন, ‘বনবিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন, সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে বিষয়ে বন বিভাগের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি বক্তব্য জানতে সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগোর চেষ্টার করা হলেও তিনি সাড়া দেননি।

জেলে হত্যার ঘটনায় নিহতের পরিবার স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে

(ঢাকাটাইমস/১৮মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা