ঈদুল আজহা উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৬, ১১:৪৭
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। আজ সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন।

ঈদের দীর্ঘ ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার দিনেই প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন।

সকাল ১০টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। এরপর খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুপুরে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ঈদের পর প্রথম কর্মদিবসে এসব কর্মসূচির মাধ্যমে সরকারি প্রশাসনিক কার্যক্রম পুনরায় গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি
ভাবিকে নিয়ে উধাও হয়ে দলীয় সব পদ হারালেন এনসিপি নেতা