মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২৬, ১৪:৩১| আপডেট : ০২ জুন ২০২৬, ১৮:২৯
অ- অ+

মশক নিধনের পদ্ধতি জানতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তিনি দেশেই বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও সংস্থাটির আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রস্তাবটি পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যকে স্থানীয় বাস্তবতা থেকে সমস্যা চিহ্নিত ও সমাধান খোঁজার প্রতি গুরুত্বারোপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে নতুন পদ্ধতি ও অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে বিদেশ সফরের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ডেপুটি প্রেস সেক্রেটারির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি