চলতি মাসে হচ্ছে না পে-স্কেলের গেজেট প্রকাশ!

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ১৪:৪০
অ- অ+

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো (পে-স্কেল) সংক্রান্ত গেজেট চলতি জুলাই মাসে প্রকাশ হচ্ছে না। যদিও অর্থমন্ত্রীর বাজেট ঘোষণায় ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রশাসনিক প্রস্তুতি এবং সফটওয়্যার-সংক্রান্ত জটিলতার কারণে গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। এসব প্রক্রিয়া শেষ হলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে গেজেট জারি হতে পারে।

গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি কাজ সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

তবে গেজেট প্রকাশে দেরি হলেও নতুন বেতন কাঠামোর কার্যকারিতা, বকেয়া সুবিধা কিংবা বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। গেজেট প্রকাশের পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২