প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আইরিন খানকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি নিয়োগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ২০:৪৫
অ- অ+

মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের পর তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইরিন খান এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তিনি জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

তিনি ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মত প্রকাশের স্বাধীনতা ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। প্রথম নারী হিসেবে সংস্থাটির নেতৃত্ব দেন তিনি। ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) প্রধান ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সামাজিক মাধ্যমে পুলিশকে নিয়ে অপপ্রচার, আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ, অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র
দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তির দাবি
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা