বরিশাল সফরে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ০৮:৩৭
অ- অ+

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের এ সফরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানে অবস্থিত সরকারি বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত দুই দিন ধরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কোনো তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হচ্ছে না। এর পরিবর্তে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে বরিশালের প্রবেশদ্বার গৌরনদী থেকে নগরী পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানবপ্রাচীর গড়ে তোলা হবে। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। তবে মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের চলাফেরায় যাতে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় গৌরনদী উপজেলার নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের পাড়ে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর বরিশাল নগরীতে এসে ত্রিশ গোডাউন বধ্যভূমি ও খালপাড় এলাকায় দেশীয় প্রজাতির ফলজ ও ফুলগাছের চারা রোপণ করবেন। পাশাপাশি বরিশালের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃত আমড়া ও নারিকেল গাছের চারাও রোপণ করবেন তিনি।

দুপুরে সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেল ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে কাজ করছেন।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বকাপ ফুটবলে প্রাইজমানি ঘোষণা ফিফা’র, খেললেই ১২.৫ মিলিয়ন ডলার, চ্যাম্পিয়ন হলে পাবে ৫০ মিলিয়ন
ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত ব্যাংককের বার, নিহত ২৭
ঢাকাসহ দেশের ৫ বিভাগে ৬০ কিমি বেগে ঝড় ও অতিভারি বৃষ্টির পূর্বাভাস
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা