বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ০০:১৬
অ- অ+

রাজধানীর বাসাবো এলাকা থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১১টি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. মফিজুর রহমান লিটন (৪৭)।

রবিবার রাতে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে আজ বাসাবো এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামি মফিজুর রহমান লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পল্টন মডেল থানায় চারটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১১টি সিআর পরোয়ানা মুলতবি ছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা