নিকুঞ্জের কুখ্যাত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৩:০০
অ- অ+

রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ টানপাড়া এলাকা থেকে কুখ্যাত রিফাত ইসলাম ওরফে ‘গাঞ্জা রিফাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রবিবার খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকুঞ্জ টানপাড়া এলাকার জামতলার বালুর মাঠে অভিযান চালিয়ে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে খিলক্ষেত থানায় মামলা করা হয়েছে।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার রিফাত নিকুঞ্জ টানপাড়া এলাকার বাসিন্দা। এলাকায় তিনি ‘গাঞ্জা রিফাত’ নামে পরিচিত। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক বিক্রি ও মাদকসেবীদের আড্ডা পরিচালনার অভিযোগ ছিল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জামতলার বালুর মাঠে দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর প্রকাশ্যে মাদকসেবীদের আড্ডা বসত। সেখানে গাঁজা সেবন ও কেনাবেচার পাশাপাশি তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হতো বলেও অভিযোগ করেন তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব-অপপ্রচারের কারখানা সোশ্যাল মিডিয়া: নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে
২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা, ১৭ জেলায় ঝড়ের সতর্কতা
ভারী বৃষ্টিতে ঢাকার সড়ক পানির নিচে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান পুলিশের
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা