ভারী বৃষ্টিতে ঢাকার সড়ক পানির নিচে, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর আহ্বান পুলিশের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৩:২৪| আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৩:২৯
অ- অ+

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় নগরবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আজ রবিবার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র‌্যাম্পের নিচের অংশসহ বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে এসব এলাকার সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে এবং কোথাও কোথাও যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

পুলিশ জানায়, বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী গাড়িগুলোকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে।

এ অবস্থায় মোটরযান চালক ও পথচারীদের প্রতি কয়েকটি নির্দেশনা দিয়েছে পুলিশ। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে গাড়ি চালানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে ধৈর্যের সঙ্গে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুজব-অপপ্রচারের কারখানা সোশ্যাল মিডিয়া: নিয়ন্ত্রণে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে
২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা, ১৭ জেলায় ঝড়ের সতর্কতা
নিকুঞ্জের কুখ্যাত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা