ভারতে পলাতক

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৭:২৫
অ- অ+

ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বাংলাদেশে যা হচ্ছে, তার কোনোটিই ঠিক নয়।

একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা একজন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাই তার নিজের দেশে ফেরার অধিকার রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লির একটি গোপন স্থানে রয়েছেন বলে জানা গেছে।

ভারতে অবস্থানের প্রায় দুই বছর পার হয়েছে শেখ হাসিনার। এরই মধ্যে বাংলাদেশের আদালতে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। রয়টার্সকে দেওয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এটাই ছিল দেশে ফেরার সম্ভাব্য সময়সীমা নিয়ে তার প্রথম প্রকাশ্য বক্তব্য।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত, প্রাণিসম্পদ বিকাশ ও কৃষি বিপণন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, গত দুই–তিন বছরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে, তা দেশটির জনগণ ও সংবিধানের পক্ষে ভালো নয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২০
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা