সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ২২:৩৩
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার একদিনের সরকারি সফরে বরিশাল যাচ্ছেন। সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বরিশাল সফর। প্রধানমন্ত্রী এই সফরে বৃক্ষরোপনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।’

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ। বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকায় বৃক্ষরোপণ। ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী বা সাগর নদীর তীরে বৃক্ষরোপণ।

বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেবেন। নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে সোমবার সন্ধ্যায় তিনি সড়কপথেই ঢাকায় ফিরে আসবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের কিছু বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে স্থানীয়রা আশা করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক
‘বছরে হাসিনার খাবারের খরচ ছিল ৩৫ কোটি টাকা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা