রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় ১,৩৩৬ জনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ: প্রযুক্তিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৬, ১৭:০৮
অ- অ+

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর এনপিপির প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

তিনি জানান, বর্তমানে প্রকল্পটিতে প্রায় ৫ হাজার বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন।

মন্ত্রী আজ জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোডাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জেনারেল কন্ট্রাক্টের আওতায় আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল-স্কেল সিমুলেটরসহ সব ধরনের সহায়ক কারিগরি যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি কার্যক্রম পরিচালনা করছে।

ফকির মাহবুব আনাম জানান, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক হিসেবে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা রাশিয়ায় সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তারা রূপপুর এনপিপির কমন প্ল্যান্টের জনবলকে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা প্ল্যান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, এ প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদের ওপর নির্ভরশীলতা কমে আসবে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে ভবিষ্যতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন (টিএসও) হিসেবে কাজ করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২