আর্জেন্টিনার হার সইতে না পেরে কুষ্টিয়ায় ভ্যানচালকের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৫:৩৪
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানায়নি পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো. আফজাল হোসেনের একমাত্র ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন হোসেন আর্জেন্টিনার একজন সমর্থক ছিলেন। রোববার দিবাগত রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে ভোর চারটার দিকে বাড়ি ফেরেন। খেলা উপলক্ষে তিনি নিজ উদ্যোগে খিচুড়ির আয়োজনও করেছিলেন। বাড়ি ফিরে নিজ কক্ষে গিয়ে মোবাইল দেখছিলেন। পরে তার স্ত্রী জেমি খাতুন ঘুমিয়ে পড়েন।

পরিবারের ভাষ্য, ভোর ৫টা ২০ মিনিটের দিকে জেমি খাতুন ঘুম থেকে উঠে দেখেন, শয়নকক্ষের বাঁশের আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছেন তাঁর স্বামী। চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমনের বন্ধু রিপন আলী বলেন, তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক ছিলেন। ফাইনাল উপলক্ষে বন্ধুদের জন্য খাওয়ার আয়োজনও করেছিলেন। এমন মৃত্যু তাঁরা মেনে নিতে পারছেন না।

সুমনের বাবা আফজাল হোসেন বলেন, ছেলে খেলা দেখে বাড়ি ফেরার সময় তিনি মাঠে যাচ্ছিলেন। পরে স্বজনদের কাছ থেকে ছেলের মৃত্যুর খবর পান।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের ভাষ্য, আর্জেন্টিনার হার নিয়ে সুমন খুব হতাশ ছিলেন।

ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সুমন আর্জেন্টিনার বড় সমর্থক ছিলেন এবং খেলা উপলক্ষে খাওয়ার আয়োজনও করেছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর

বিশ্বকাপ ফুটবল এর সর্বশেষ

এই বিভাগের সব খবর
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা